এই ডকুমেন্টে তথ্য পুরানো হতে পারে

এই ডকুমেন্টটির আসলটির চেয়ে পুরানো আপডেটের তারিখ রয়েছে, তাই এতে থাকা তথ্য পুরানো হতে পারে৷ আপনি ইংরেজি পড়তে সক্ষম হলে, সবচেয়ে আপ-টু-ডেট তথ্যের জন্য ইংরেজি ভার্সনটি দেখুন: Cluster Administration

ক্লাস্টার অ্যাডমিনিস্ট্রেশন

একটি কুবারনেটিস ক্লাস্টার তৈরি বা পরিচালনার জন্য প্রাসঙ্গিক নিম্ন-স্তরের ডিটেইল।

ক্লাস্টার অ্যাডমিনিস্ট্রেশন ওভারভিউ(overview) যে কেউ একটি কুবারনেটিস ক্লাস্টার তৈরি বা পরিচালনা করছেন তাঁর জন্য।এটি মূল কুবারনেটিসের ধারণাগুলোর সাথে কিছু পরিচিতি আশা করে ।।

একটি ক্লাস্টার পরিকল্পনা

সেট আপ এ নির্দেশিকাগুলি দেখুন কুবারনেটিস ক্লাস্টারগুলি কীভাবে পরিকল্পনা, সেট আপ এবং কনফিগার করতে হয় তার উদাহরণগুলির জন্য৷ এই নিবন্ধে তালিকাভুক্ত সমাধানগুলিকে বলা হয় distros

বিঃদ্রঃ:

সমস্ত ডিস্ট্রো(distros) সক্রিয়ভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না। কুবারনেটিসে সাম্প্রতিক সংস্করণের সাথে পরীক্ষা করা হয়েছে এমন ডিস্ট্রোগুলি বেছে নিন।

একটি গাইড নির্বাচন করার আগে, এখানে কিছু বিবেচনা আছে:

  • আপনি কি আপনার কম্পিউটারে কুবারনেটিস ব্যবহার করে দেখতে চান, বা আপনি একটি উচ্চ-উপলব্ধতা(availability) তৈরি করতে চান,মাল্টি-নোড ক্লাস্টার ? আপনার প্রয়োজনের জন্য সবচেয়ে উপযুক্ত ডিস্ট্রো বেছে নিন।
  • আপনি কি ব্যবহার করবেন হোস্ট করা কুবারনেটিস ক্লাস্টার , যেমনগুগল কুবারনেটিস ইঞ্জিন, অথবা আপনার নিজস্ব ক্লাস্টার হোস্ট করছেন?
  • আপনার ক্লাস্টার কি অন-প্রিমিসেস, বা ক্লাউডে (IaaS) হবে ? কুবারনেটিস হাইব্রিড ক্লাস্টারগুলিকে সরাসরি সমর্থন করে না। এর পরিবর্তে, আপনি একাধিক ক্লাস্টার সেট আপ করতে পারেন।
  • যদি আপনি কুবারনেটিস অন-প্রিমিসেস কনফিগার করছেন, তাহলে বিবেচনা করুননেটওয়ার্কিং মডেল সবচেয়ে উপযুক্ত।
  • আপনি কি "বেয়ার মেটাল(bare metal)" হার্ডওয়্যার অথবা ভার্চুয়াল মেশিনে (VMs) চালাবেন?
  • আপনি কি একটি ক্লাস্টার চালাতে চান, অথবা আপনি কি কুবারনেটিস প্রজেক্ট কোডের সক্রিয় বিকাশ করার আশা করছেন?যদি পরেরটি হয়, একটি সক্রিয়ভাবে-বিকশিত ডিস্ট্রো নির্বাচন করুন। কিছু ডিস্ট্রো শুধুমাত্র বাইনারি রিলিজ ব্যবহার করে,কিন্তু,পছন্দের একটি বৃহত্তর বৈচিত্র অফার করে।
  • একটি ক্লাস্টার চালানোর জন্য প্রয়োজনীয় উপাদান এর সাথে নিজেকে পরিচিত করুন৷

একটি ক্লাস্টার পরিচালনা করা

একটি ক্লাস্টার সুরক্ষিত করা

Kubelet সুরক্ষিত করা

অপশনাল ক্লাস্টার সার্ভিস


সর্বশেষ পরিবর্তিত April 03, 2024 at 7:06 PM PST: Update _index.md (3ea36ad977)